ফুটো মস্তান পাল্টিবাজ- নাম না করে শুভেন্দুকে আক্রমণ সুজাতার
দি নিউজ লায়নঃ কিছু কিছু ফুটো মস্তান, পাল্টিবাজ, স্বার্থপর, সুযোগ সন্ধানী তারা পাঁচিলের উপর বসে ছিলেন। সুযোগ বুঝে ঝাঁপ মেরেছেন। নাম না করে শুভেন্দু অধিকারি সম্বন্ধে বর্ধমানের সাতগেছিয়ার সভায় এমনই বক্তব্য বলেন তৃন্ণমূল নেত্রী সুজাতা মন্ডল খাঁ। তিনি বলেন, “প্রচুর পদ পেয়েছেন শুভেন্দুবাবু ও তাঁর পরিবার। ১০ বছর সব ক্ষমতা ভোগ করেছেন।
তারপর মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন পূরণ হবে না দেখে বিজেপিতে ঝাঁপ মেরেছেন। কারণ বাংলার মানুষ মমতা ছাড়া কাউকে মেনে নেবে না। তাই তিন বছর গুটি গুটি পায়ে লাইন করছিলেন। আর দিল্লী কলকাতা ডেইলি পেসেঞ্জারি করে করে হাঁপিয়ে গেছেন, তখন ক্লান্ত হয়ে ভাবলেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে না তখন তিনি ঝাঁপ মেরে দিলেন বিজেপিতে।“ কদিন আগেই মুকুল রায় যেখানে সভা করেছিলেন বুধবার সেখানেই পালটা সভা করল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল।
সাতগেছিয়ার এই সভায় দলের জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যরা থাকলেও মূল আকর্ষণ ছিলেন সুজাতা মন্ডল খাঁ। তিনি বলেন, কোন সাবানে সারদা নারদার মত কেলেঙ্কারির সাথে যুক্তরা বিজেপিতে গিয়ে শুদ্ধ হয়ে যাচ্ছেন? রাম বিজেপির একার সম্পদ? এটা কি রামায়ণে লেখা আছে? তিনি বলেন বিজেপি ভুলক্রমে এ রাজ্যে ক্ষমতায় এলে মেয়েদের সম্মান বলে আর কিছু থাকবেনা। তাই যে দলে মেয়েদের সম্মান দেওয়া হয়, সেই তৃণমূলকেই ভোট দিন।

Post a Comment